চবির সাবেক সহকারি রেজিস্ট্রার আবুল কাশেম এর ইন্তেকাল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:49 PM , October 16, 2020 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারি রেজিস্ট্রার আবুল কাশেম আজ (১৬ অক্টোবর ২০২০) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তিন পুত্র, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য আবুল কাশেম কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক এডভোকেট বঙ্কিম চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, আজীবন সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ শওকত আলী নূর, আজীবন সদস্য রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ আবদুল মাবুদ, আবদুল হামীদ আল হাদী, পোমরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকার্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানান। শেয়ার চট্টগ্রামবিষয়: