চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩শ’ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:42 AM , October 2, 2020 চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে । তিনি চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। এ নিয়ে নগরীতে মৃত্যুর সংখ্যা ২০০। আর মহানগরী ও জেলায় এ পর্যন্তমারা গেছেন ২৯৩ জন।চট্টগ্রামে নতুন করে আরো ৯০ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮০ জন। বাকি ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে মোট ১০৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৯০ জনের। সংক্রমণের হার ৮ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৮ হাজার ৯৪৯।এ পর্যন্ত সুস্থ ১৫ হাজার ৪০০জন। শেয়ার চট্টগ্রামবিষয়: