চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৬ জন করোনা আক্রান্ত, মৃত্যু একজনের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:25 PM , September 17, 2020 গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২০ জন। এইদিন মৃত্যু হয়েছে একজনের। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৫জন, বিআইটিআইডিতে ৯ জন, চমেক ল্যাবে ১৮জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।-বাংলানিউজএছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১২৫টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৬জন সুস্থ হয়েছেন। শেয়ার চট্টগ্রামবিষয়: