শাহ আমানতে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:09 PM , September 16, 2020 চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সিগারেটের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস সূত্র। লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা তিন যাত্রীকে গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।তিন যাত্রীর মধ্যে বোয়ালখালীর মো. আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন ও বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয় ১৭০ কার্টন সিগারেট।জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: