অসহায় পঙ্গুদের হুইল চেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:06 PM , September 14, 2020 মৃনাল কান্তি দেব: নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ অসহায় পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন,এ সময় সাংবাদিকদের খালিয়াজুরী সদর ইউনিয়ন চেয়ারম্যান ছানোয়ারুজ্জান তালুকদার জোসেফ বলেন ২০১৯-২০ অর্থ বৎসরের এল জি এস পি তিন এর আওতায় খালিয়াজুরী সদর ইউনিয়নের অসহায় পঙ্গুদের চলাচলের সুবিধার্থে এল জি এস পি তিন থেকে ১৭ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান কিবরিয়া জব্বার,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, এল জি এস পির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মাসুদ আহম্মদ। এছাড়া ও স্থানীয় ইউপি সদস্য-অজিত কুমার দাস,নিতেশ তালুকদার, পাপ্পু সরকার, দারগ আলী, মোঃ ফুল মিয়া মহিলা মেম্বার- শফুল তালুকদার, তানিয়া আক্তার, সাজু বান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ শেয়ার সারা দেশবিষয়: