চট্টগ্রামে আক্রান্ত আরো ৮২ জন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:32 AM , September 2, 2020 চট্টগ্রামে আরো ৮২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৬৩ জন। বিভিন্ন উপজেলার বাসিন্দা ১৯ জন। চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরো একজন। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৪৭ জনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে মোট ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩১জনের। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৯৩ জনের। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৮ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩১ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ জনের। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের সংক্রমণ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে কারো সংক্রমণ পাওয়া যায়নি। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের এবং শেভরন ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের সংক্রমণ পাওয়া গেছে। নতুন করে আক্রান্ত ৮২ জন সহ চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৭ হাজার ১৯২। মারা গেছেন ২৭২ জন। সুস্থ ১২ হাজার ৭০৩। শেয়ার চট্টগ্রামবিষয়: