চট্টগ্রামে মৃত্যুহীন দিনে সুস্থ ৯৩ আক্রান্ত ৮৮ জন

প্রকাশিত: 10:02 AM , August 25, 2020

চট্টগ্রামে আরো ৮৮ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে । তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৬৮ জন। ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। সুস্থ হয়েছেন ৯৩ জন।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৩২ জনের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে মোট ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের সংক্রমণ পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২২৭ জনের। সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ২০০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১২৩ জনের। সংক্রমণ পাওয়া গেছে ৩ জনের নমুনায়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমণ পাওয়া যায় নি।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং শেভরন ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের সংক্রমণ পাওয়া যায়।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬১২ জন। মারা গেছেন ২৬৫ জন। সুস্থ ১২ হাজার ১১৫ জন

Loading