চিরনিদ্রায় সমাহিত হলেন পর্বতারোহী রেশমা

প্রকাশিত: 5:47 PM , August 8, 2020

নিজ জন্মভূমি নড়াইলে চিরনিদ্রায় সমাহিত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা আক্তার রত্না। শনিবার সকালে জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

রেশমা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদারের ছোট মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। গতকাল শুক্রবার ঢাকা লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য সমবেদনা জানিয়েছেন।
জানা গেছে, রেশমা ২০১৬ সালে দেশের কেওকেরাডং এর চূড়া স্পর্শ করেন। ২০১৯ সালে আগস্টে ভারতের লাদাখের স্টক কানরি, কাং ইয়াস্তে ( ৬ হাজার মিটার) সফলভাবে আরোহন করেন। এছাড়া তিনি বিভিন্ন পর্বত অভিযানে অংশ নেন।

Loading