আশুলিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা

প্রকাশিত: 11:18 PM , July 3, 2026
আশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান আজাদ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের আশুলিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ দের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

৩ জুলাই শুক্রবার সকালে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ ক ম শামসুদ্দীন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে দিনভর অসংখ্য মানুষের ভিড় লেগে থাকতে দেখা যায়। ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আশুলিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসম্মত চিকিৎসা চিকিৎসা প্রদানের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ডাঃ মেহেদী হাসান আজাদ।

Loading