ডাঃ সালাউদ্দিন বাবুর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাইজুল ইসলাম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:32 PM , May 27, 2026 সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা ১৯ এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম ।শুভেচ্ছা বাণীতে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে মোঃ তাইজুল বলেন, সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব কুরবানী। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা আর বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সকলে মিলে সুন্দর থাকা। ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা তাইজুল ইসলাম আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।তাইজুল ইসলাম আরো বলেন,নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় বারবার নির্বাচিত ঢাকা ১৯ এর সংসদ সদস্য, জননন্দিত জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে প্রিয় আশুলিয়ার সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক শেয়ার অন্যান্যবিষয়: