বেস্ট বাংলা হজ্ব কাফেলা ট্রাভেলস, ট্যুরস এন্ড ট্রান্সপোর্টস এর মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ , মার্চ ১৮, ২০২৬ চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক অফিস (পটিয়া শাখা) বেস্ট বাংলা হজ্জ কাফেলা, ট্রাভেলস্, ট্যুরস্ এন্ড ট্রান্সপোর্টস্ এর উদ্যোগে (১৭ মার্চ) দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আলেম ওলামা, ব্যবসায়ী ও সংগঠকদের নিয়ে এক মত বিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, বেস্ট বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মাদ আবদুর রহিম খন্দকার এর সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান মো: আকবর হোসাইন, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পীরজাদা ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডা : ডক্টর এস এম শওকতুল ইসলাম শওকত, বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম (এম.কম), মো: আবু নাছের, মো নূুরুল আবছার, এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, সোনালী লাইফ আশিকুল ইসলাম তাইফু, চার্টার লাইফের জি এম সেলিম, পটিয়া এপেক্স ক্লাব এর প্রসিডেন্ট মো জসীম উদ্দীন, সঞ্চালনায় ছিলেন কাজী নোমান, এপেক্সিয়ান মোহাম্মদ লিয়াকত আলী, আলমগীর আলম, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, এতে বক্তারা বেস্ট বাংলা গ্রুপ আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যেতে সংকল্পবদ্ধ আমাদের বিশ্বাস তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত করবে এবং ব্যাংক চাকরিচ্যুত দের ২০ জনকে চাকরি প্রদান করে পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্বির জন্য দোয়া করা হয়। শেয়ার অন্যান্যবিষয়: