ধামরাইয়ে শহীদ মেজর মাহবুব সহ ৫৭ জন শহীদ সেনা অফিসার স্মরণসভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২৬ রাজধানী পিলখানায় রক্তাক্ত বিডিআর হত্যাকান্ডে নিহত ধামরাইয়ে কৃতি সন্তান শহীদ মেজর মাহাবুব সহ ৫৭ জন শহীদ সেনা অফিসারের স্মরণে দিবসটি উপলক্ষে ধামরাইয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে ।গত বুধবার দিনটি উপলক্ষে ধামরাই পৌরসভার টিউটোরিয়াল হোম স্কুলের মাঠে কর্মসূচির প্রথমে সকাল বেলা শহীদ মেজর মাহাবুব’র মা ও তার পরিবারের সদস্যরা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাকে স্মরণ করেন। পরে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।দ্বিতীয় কর্মসূচিতে বেলা ৩টার দিকে বরিশাল এক্স ক্যাডেট’স এসোসিয়েশনের আয়োজনে শহীদ মেজর মাহাবুব সহ ৫৭ জন শহীদ সেনা অফিসার স্মরণে স্মরণ সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শহীদ মেজর মাহাবুব-এর মা খোদেজা রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর,বিশেষ অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও নিহত মেজরের ছোট ভাই মাহাফুজুর রহমান শাহেদ ও টিউটোরিয়াল হোম স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক।স্মরণসভা শেষে হেলক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগন ফ্রি চিকিৎসা প্রদান করেন। শেয়ার সারা দেশবিষয়: