আগামী ৫ বছর শান্তিতে ঘুমাইতে চাইলে ধানের শীষে ভোট দিন নিজামপুরের জনসভায় ___ নুরুজ্জামান লিটন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা (যশোর-১) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোড়পাড়া হাইস্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।

হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। এসময় স্থানীয় ভোটাররা নুরুজ্জামান লিটনকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন: “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রতিটি সাধারণ পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রদানের অঙ্গীকার করেছেন। তাই দেশের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন

এছাড়াও উপজেলা বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ নিজামপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বক্তারা শার্শা-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​সভায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজউদ্দীন , শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামছুর রহমান , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, শার্শার সাবেক এমপি আলী কদরের পুত্র ইকরামুল কদর বাবলু ৷

শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো.সহিদ আলী, সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির সহ – সভাপতি শাহাবুদ্দিন আহামেদ,

বেনাপোল পৌর বিএনপির সহ -সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক , মোঃ মফিজুর রহমান (মফিজ) ,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।

বেনাপোল পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-মো.শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু।

বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব দীপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর।বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।

Loading