নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুফিকুল হাসান তৃপ্তি

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার বিকালে যশোরের বাগআঁচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ পথসভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি আরও বলেন, “নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের প্রতিবাদ জানান এবং আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। সভাপতির বক্তব্যে এসময় তিনি বলেন, “জনগণ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। বিএনপিই একমাত্র দল, যারা জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের সাহসী ও সুসংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশনা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করেন।

​সভায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজউদ্দীন , শার্শা উপজেলা  বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামছুর রহমান , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের  সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির 

সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা বিএনপির  সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন,  শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো.সহিদ আলী, সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,বেনাপোল পৌর বিএনপির  সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,  বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির সহ – সভাপতি শাহাবুদ্দিন আহামেদ ৷

বেনাপোল পৌর বিএনপির সহ -সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক , মোঃ মফিজুর রহমান (মফিজ) ,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদবেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার৷

বেনাপোল পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম৷

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-মো.শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু৷ 

বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব দীপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান,   বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর।বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,  বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।

Loading