শার্শা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই যশোর -১,শার্শা আসনের ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের পথসভায় জনতার ঢল স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৫, ২০২৬ আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১০নং শার্শা সদর ইউনিয়নের বুরুজবাগান হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। ১০নং শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তির সঞ্চালনায় সভায় ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা উৎসবমুক্ত জনপদে পরিণত হয়। বুরুজবাগান, শার্শা সদরসহ আশপাশের প্রতিটি ওয়ার্ডের ভোটাররা লিটনকে বিজয়ী করে সংসদে পাঠানোর শপথ নেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের সবার জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ দেওয়ার অঙ্গীকার করেছেন।” তিনি আসন্ন নির্বাচনে জনগণকে ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। সভায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজউদ্দীন , শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামছুর রহমান , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো.সহিদ আলী, সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির সহ – সভাপতি শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল পৌর বিএনপির সহ -সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক , মোঃ মফিজুর রহমান (মফিজ) ,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদবেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-মো.শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব দীপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর।বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মহসিন মোল্লাজেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ৷এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ শার্শা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেয়ার বাংলাদেশবিষয়: