বেনাপোলে যশোর-১ শার্শা আসনের ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের গনমিছিল অনুষ্টিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ , জানুয়ারি ২২, ২০২৬ Oplus_131072যশোরের শার্শা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোলে যশোর-১ শার্শা আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো: নুরুজ্জামান লিটন গনমিছিলের মাধ্যমে তার নিবার্চনী প্রচারণা শুরু করেছেনOplus_131072বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে বেনাপোল বল ফিল্ডে শার্শা উপজেলা ও বেনাপোল এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এ প্রচার মিছিলে অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।Oplus_131072 প্রচার মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নুরুজ্জামান লিটনের বিজয় কামনা করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, নুরুজ্জামান লিটন একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। শার্শা-বেনাপোলের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।Oplus_131072 মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি শার্শা ও বেনাপোলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।Oplus_131072 উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নুরুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।Screenshot শেয়ার বাংলাদেশবিষয়: