ধামরাইয়ে এসডিআইয়ের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 8:38 PM , January 17, 2026 ঢাকার ধামরাইয়ের সুতিপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই এর উদ্যেগে তিনশতাধিক অসহায় শীতার্তদের মাঝে আজ শনিবার উক্ত কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়েছে।এসময় এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিরেক্টর জেনারেল সোহেলীয়া নাজনীন হক, সিনিয়র সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও ধামরাই শাখার জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ সহ আরো অনেকে। শেয়ার সারা দেশবিষয়: