ধামরাইয়ে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: 5:41 PM , January 19, 2026

 

 

ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার উক্ত বিদ্যালয় ও কলেজ মাঠে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এই বার্ষিক ক্রীড়া বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুলেখা বেগম, সহকারী শিক্ষক ওমর ফারুক,মিজানুর রহমান,আবুল কালাম,আবদুল ওয়াব, মাহবুব আলম, হাফিজুর রহমান, মহিউদ্দিন ও মতিয়ার রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে খান সালমান হাবীব বলেন পড়াশোনার পাশাপাশি অবশ্যই শিক্ষার্থীদের লেখাধুলায় মনোযোগী হতে হবে। মোবাইলের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে।

Loading