ধামরাইয়ে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন এর মতবিনিময় সভা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ , জানুয়ারি ১৫, ২০২৬

ধামরাইয়ে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন এর মতবিনিময় সভা

 

ঢাকার ধামরাইয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ঢাকা -২০ ধামরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন

গত বুধবার বিকেলে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।

তিনি প্রথমেই উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা করেন। এসময় তিনি বলেন, ধামরাইয়ে কোন চাঁদাবাজের স্থান হবে না। যদি আমার দলের কোন নেতা এমনকি কোন কর্মী চাঁদাবাজির সাথে জড়িত থাকে তার প্রতিহততো করবোই এবং তাকে অবশ্যই আইনের কাছে সোপর্দ করা হবে।

এরসাথে তিনি মাদক নির্মূলে প্রদক্ষেপ নিবেন বলে জানান। তিনি আরো বলেন, বেকারত্ব দুরিকরণে ভূমিকা রাখবেন। পরিশেষে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে আমরা অহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সত্যকে সত্য বলার চেষ্টা করি এবং মিথ্যাকে মিথ্যা বলি। সবাইকে নিয়ে ন্যায় প্রতিষ্ঠাসহ মাদকমুক্ত চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত ও বেকারমুক্ত একটি সুন্দর ধামরাই গড়বেন এ প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ  সহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Loading