বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , জানুয়ারি ৮, ২০২৬ Oplus_131072যশোরের বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।Oplus_131072বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের সামনে শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।Oplus_131072কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়নের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মুন্নি ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে এসেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে ছাত্রদলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে প্রস্তুত হতে হবে। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজকে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্মশালায় শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শেয়ার অন্যান্যবিষয়: