পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২৬
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে ঘোষিত ৩ দিনের শোক ঘোষণার আওতায় পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পটিয়া নতুন থানা হাট বায়তুল জান্নাত জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ। উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাসেম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন,জাপা নেতা নুরুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও প্রেস ক্লাব নির্বাচন কমিশনার আলহাজ্ব আবুল হোসাইন, পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,পটিয়া ক্লাব রোড আংশিক নতুন থানা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল মনসুর, সিবিএ নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা ও বড়লিয়া স্বনির্ভর গ্রাম সরকার আমির খসরু ছিদ্দিকী, মাহমুদ মাঝি, মেহেরাজুল আলম, গোলাম রব্বানী, শফিকুল ইসলাম প্রেস ক্লাব নের্তৃবৃন্দের মধ্যে সেলিম চৌধুরী, শাহজাহান চৌধুরী, ফারুকুর রহমান বিনজু, এস এম রহমান, কামরুল ইসলাম,এস এম জুয়েল, ছাত্রদল নেতা হেদায়েতুল ইসলাম হান্নান, প্রমূখ। এতে দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলন -সংগ্রামে ত্যাগ ও আপসহীন ভূমিকার কথা তুলে ধরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ।

Loading