পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২৫ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন। ছবি : স্ক্রিনশটপিলখানা ট্রাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার আদরের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন শেয়ার জাতীয়বিষয়: