বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খোরশেদ আলম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ডিসেম্বর ১৫, ২০২৫ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আশুলিয়াবাসীকে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের পক্ষ থেকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস । লাল-সবুজ ও সার্বভৌমত্ব গৌরবের প্রতীক । বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন লাল সবুজের পতাকা ও ভূখণ্ডের নাম জানান দেয় এই দিনটি। বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে উঠেন এই দেশের সর্বস্তরের মানুষ। এই দেশের মানুষ অহংকার ও গর্ববোধ করে যে দিনটির জন্য, আজ সেই দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস । যে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, তার মান রাখতে আমরা সদা প্রস্তুত। শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি। একটি স্বাধীন দেশ পেয়েছি। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে । সেই সাথে স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের।শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন আজ আমার প্রিয় নেতা , ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জননেতা হাজী মোঃ আইয়ুব খানের পক্ষ থেকে আশুলিয়ার সর্বস্তরের জনগণকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।শুভেচ্ছা বার্তায় ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সুশাসন প্রতিষ্ঠায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। শেয়ার অন্যান্যবিষয়: