কপোতাক্ষ নদে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১১, ২০২৫ কপিলমুনি বাজারের পাশদিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদ। বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এই নদে। ফলে দ্রæরুত ভরাট হয়ে নদ তার আপন যৌবনের স্রোতধারা হারাচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে দূষণ, ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি। দূষণে নদের পানি ব্যবহার হয়ে পড়েছে অনুপোযোগী। সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ীরা এই প্রতিকূল অবস্থা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে দেখা যায়, কপিলমুনি বাজারের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। এক সময় এ এলাকার মানুষ কপোতাক্ষ নদের পানি দিয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করতো। কালের বিবর্তনে নদের নাব্যতা সংকট এবং আবর্জনা ফেলার কারণে নদটি যেমন হয়েছে সরু তেমনি পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে নদ হারাচ্ছে তার প্রাণ। দীর্ঘ দিন ধরে কপিলমুনি বাজারের সব ধরনের ময়লা আবর্জনা ফেলা হয় এই নদে। নদের পানির স্রোত বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ময়লা-আবর্জনা ফেলার জন্য সুনির্দিষ্ট কোন জায়গা না থাকার কারণে নদেই ফেলা হয় এইসব ময়লা-আবর্জনা ও দূষিত পানি। দুর্গন্ধের ফলে প্রতিদিন ব্যবসায়ীরা যেমন কষ্ট করে ব্যবসা করে, তেমনি ক্রেতারা দুর্গন্ধের শিকার হয়। শেয়ার সারা দেশবিষয়: