স্থলবন্দর বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , নভেম্বর ২, ২০২৫
Oplus_131072

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (০২ নভেম্বর) আসরবাদ বেনাপোল বাইপাস সড়কের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর- ১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Oplus_131072


দোয়া অনুষ্ঠানে মরহুম তারিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে এতিমখানার শিশুদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Oplus_131072


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—৪ নম্বর বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৩ নম্বর বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক রিপন, আতাউর, রবিউল ও আশরাফুল, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম তারিকুল ইসলামের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Loading