ধামরাইয়ে বিএনপির কর্মী সমাবেশে ধানের শীষের বিজয়ই হলে গণতন্ত্রের বিজয় হবে— মুরাদ

প্রকাশিত: 11:34 AM , October 26, 2025

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে ধামরাই উপজেলা ও পৌরসভার অন্তর্গত সকল ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে ধামরাই উপজেলার কালামপুর আতাউর রহমান খান কলেজ মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ইয়াসিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল সব সময় মাঠে ছিলো এবং থাকবে। ধানের শীষের বিজয়ই হলে গণতন্ত্রের বিজয় হবে।ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ নেতাকর্মী।

 

Loading