পটিয়ায় সড়কের কাদামাটিতে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ , অক্টোবর ২২, ২০২৫ স্বাধীনতার ৫৪ বছর কেটে গেলেও,চট্টগ্রামের পটিয়া পশ্চিম বাড়ৈকাড়া মুক্তিযোদ্ধা আয়ূব চৌধুরী সড়কের কোন সংস্কার হয়নি। বেহাল দশা, দেখার কেউ নাই। রাস্তার খারাপ অবস্থার কারনে চলে না কোন যানবাহন,অসুস্থদের কাঁধে করে প্রধান সড়কে আনতে হিমশিম অবস্থা। একটি লাশ কবরস্থানে নিতে গিয়ে পোহাতে হয় বিড়ম্বনা। অনুরোধে দৌড়ে ঝাপে, তদবিরে,টনক নড়েনি যথাযথ কর্তৃপক্ষের। তাই সড়কের কাদামাটিতে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ করছেন স্থানীয়রা।অল্প বৃষ্টি হলে সড়কে সৃষ্টি হয় এক হাঁটু কাদা। বর্ষা এলেই জুতো হাতে নিয়ে সেই সড়কে চলাচল করে প্রায় ১০ হাজার মানুষ। আনোয়ার, শান্তিরহাট হরিন খাইন, মৌলবী হাটের সংযোগ সড়ক এবং স্কুল, কলেজ মাদ্রাসাগামী হাজার হাজার শিক্ষার্থী কষ্ট সাধ্যে চলাচল করছে এই সড়কে। স্বাধীনতার ৫৪ বছর পরও স্বাধীন হয় নি এই এলাকার বাসিন্দারা।(২১ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টার সময় মুক্তিযোদ্ধা আয়ূব চৌধুরী সড়কে স্থানীয়রা কাদামাটিতে ধানগাছ লাগিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন।এই সড়কটি মৌলবীহাট সংযোগ সড়ক থেকে বুধপূরা আনোয়ারা, হরিনখাইন, শান্তিরহাট,মৌলোবীহাট সংযোগে প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার এবং পাকাকরণের দাবি প্রাণের দাবিতে রুপান্তর হয়েছে।এতে এলাকবাসীরা জানান গত ৪ যুগের বেশি সময় ধরে আমারা অবহেলিত। অনেক জনপ্রতিনিধি আশ্বাস দিলেও কোন কাজ হয়নি। সংস্কারের অভাবে সড়কজুড়ে বড় বড় গর্ত, সড়ক আছে কিনা বোঝার উপায় নাই। গর্তে কোথাও কোথাও হাঁটুসমান কাদাপানি আছে। সড়কের অবস্থা এতই খারাপ যে যানবাহন দূরে থাক, খালি পায়ে যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন নুরুল আলম, নুর মিয়া, মোরশেদ আলম, আবু সুফি, রবিউল হাসান, ইকবাল, তাসিপ, রিজওয়ান, জহির মিয়া, হোসেন, কবির, জাবেদ, জাহেদ, এয়ার মোহাম্মদ , নুরুল হোসেন, নাজিম, শাহেদ, আরশেদ, রাশেদ, মোজাহের ইসমাইলসহ অনেকে। শেয়ার অন্যান্যবিষয়: