ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ , অক্টোবর ৪, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় সাতকানিয়া কেরানীহাট চত্বরে এ গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বর্তমান অন্তরর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে বলেন, ২০০০ প্রাণের বিনিময়ে, অর্ধলক্ষ আহতদের বিনিময়ে একটা অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর থেকে “একটি দলের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই করতে পারেনি এ সরকার না পেরেছে গণহত্যার বিচার দৃশ্যমান করতে, না পেরেছে ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর সংস্কার করতে।
তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে না। গণহত্যার বিচার দৃশ্যমান এবং সংস্কার ছাড়া আগামী সংসদ নির্বাচন হতে পারবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।

এতে জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুস এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব জান্নাতুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা ড. বেলাল নূর আজিজী।
চট্টগ্রাম-১৪(চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হামিদ সাহেব।

চট্টগ্রাম-১৩(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শরিফুল আলম চৌধুরী। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ মাওলানা মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ মাওলানা আয়মন প্রমুখ।

গণসমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার গণসমাবেশ কার্যক্রম শেষ হয়।

Loading