পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২৫ চট্টগ্রামের পটিয়ায় আল- হেরা ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কতৃক পরিচালিত আল হেরা ইসলামী একাডেমীর ব্যবস্থাপনায়, বুধবার (১ অক্টোবর) সকালে কমলমুন্সির হাট সংলগ্ন, এস এম কমিউনিটি সেন্টারে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে আল হেরা একাডেমির আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কে পি ডি এল বিল্ডার্স লি: পরিচালক আহম্মদ কবির, প্রধান বক্তা ছিলেন জাফর আহমদ, প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন মাও.ইদ্রিস ইসলাম, পটিয়া বেসরকারি মাদরাসা সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাফেজ রফিক বিন হুসাইন, আল-হেরা ইসলামী একাডেমির প্রধান শিক্ষক এইস এম বেলাল উদ্দিন, উদ্বোধক ছিলেন এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট আরিফ উদ্দিন, এডভোকেট আরিফুর রহমান তারেক, আজিজ উদ্দিন, মামুনুর রশীদ, ব্যাংকার মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক যুব নিশান ক্লাব, প্রফেসর শহিদুল আলম , ডাক্তার এনাম রাসেলচৌধুরী, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আবুল হাসান পেয়ারু, ওয়াসিম উদ্দিন, মোরশেদ মানিক, কামাল উদ্দিন পারভেজ, কানুন উদ্দিনসহ মাদরাসার অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। শেয়ার অন্যান্যবিষয়: