ধামরাইয়ে রাফি আল মামুন ফুটবল ফাইনাল টুর্নামেন্টে মেহেদী স্পোর্টিং ক্লাব বিজয়

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৭, ২০২৫

 

ঢাকার ধামরাইয়ের দেপাশাই নয়া পাড়া একতা সংঘ কর্তৃক আয়োজনে গত শুক্রবার বিকেলে রাফি আল মামুন ফুটবল ফাইনাল টুর্নামেন্ট খেলা কালামপুর দেপাশাই নয়াপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
এ খেলায় অংশ গ্রহণ করেন বান্নাখোলা একতা সংঘ বনাম মেহেদী স্পোর্টিং ক্লাব কারাবিল।এতে ১/০ গোলে মেহেদী স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।

ফাইনাল খেলা ম্যাচ অনুষ্ঠানে ধামরাই উপজেলা ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের বিজয়ী কাপ পুরস্কার তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি আইয়ের ব্যবস্থাপনা পরিচালক সামছুল হক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমদ ফারুক ও ক্লাব সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামুনসহ গণ্য মান্য ব্যক্তিবর্গ।

Loading