টাঙ্গাইলে প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২৫ টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনাব আহসান হাবিব মাসুদ। উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক, সাপ্তাহিক পূর্বপত্রের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের টাঙ্গাইল-এর সম্পাদক মো. কাউছার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমেদ।ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস, দাবা, লুডুসহ বিভিন্ন ইনডোর খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে শেয়ার অন্যান্যবিষয়: