ডাক্তার সাব কা হসপিটাল হ্যায় তাে ইয়ে হামারা হসপিটাল হায় : সাবির শাহ (মা.জি.আ) এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 11:54 PM , September 20, 2025 চট্টগ্রামের পটিয়া পৌরসভার ইন্দ্রপুলস্থ নির্মিয়মান পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হাসপাতাল এবং ডায়াগনস্টিক পিএলসি-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আওলাদে রাসুল (সাঃ) হযরত আল্লামা সৈয়দ মুহম্মদ হযরত সাবির শাহ (মা.জি.আ) বলেন “ডাক্তার সব কা হসপিটাল হ্যায় তাে ইয়ে হামারা হসপিটাল হায়”। এই বাক্যটির অর্থ হলো “যদি ডাক্তার সাব-এর হাসপাতাল হয়, তাহলে এটা আমাদের হাসপাতাল”। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ডাক্তার সাব-এর হাসপাতালটি আসলে একটি সামগ্রিক অর্থে সকলের জন্য উপলব্ধ এবং “এটা আমাদের সবার হাসপাতাল”।(২০ সেপ্টেম্বর) শনিবার যােলশহরস্থ আলমগীর খানকায় আওলাদে রাসুল (সাঃ) রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে বাঙ্গাল হজুর কেবলা হযরত আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ (মা.জি.আ) ভিত্তিপ্রন্তর তথা নামফলক উন্মোচন করেন। এতে হুজর কেবলার সাথে আরো উপস্থিত ছিলেন শাহজাদা শাহসুফি সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ) শাহজাদা শাহসুফি সৈয়দ মেহমুদ আহমেদ শাহ (মা.জি.আ) এসময় হজুরের ব্যক্তিপত চিকিৎসক পটিয়া লাইফকেয়ার হাসপাতালের পরিচালক ডাঃ এ এস এম শওকত ইসলামকে উদ্দীপনা দিয়ে বলেন “ডাক্তার সাব কা হসপিটাল হ্যায় তো ইয়ে হামারা হসপিটাক হায়” হজুর মানুষকে সেবা ও ভালােবাসা দিয়ে মন জয় করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য পরামর্শ দেন। এবং হাসপাতআল শুরু হলে ভিডিও কনফারেন্সের মাধ্যামে হুজুরকে দেখানোর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ শওকতকে নির্দেশনা প্রদান করেন।উল্লেখ যে হুজুর গত (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে পটিয়াস্থ লাইফ কেয়ার হাসপাতাল ভবনের সামনেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হুজুর কেবলা দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান ও হাসপাতালের মৌলিক কার্যক্রমের সফলতা কামনা করেন । এতে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার প্রধান আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এমদাদুল হাসান। হাসপাতালের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাসেম, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, শাহ কামাল মোস্তফা, মোঃ হারুন উর রশিদ, মনির মোস্তাক, শেখ আহমদ, মোহাম্মদ আলমগীর এবং আলহাজ্ব শওকত আলী চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আবছার উদ্দিন সোহেল। উদ্যেক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোক্তাদের আলম, মোঃ শহীদুল আলম, মোঃ কামরুল হাসান এবং মুঃ জিয়া উদ্দিন নোমান প্রমূখ । শেয়ার অন্যান্যবিষয়: