রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি পরিবারের বিশাল বিজয় শোভাযাত্রা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২৫

ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রামগড় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে রামগড় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া,রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সেক্রেটারি শেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু এবং রামগড় পৌর বিএনপির সেক্রেটারি শেফায়েত উল্লাহ প্রমুখ।সভায় বক্তারা বৈরী আবহাওয়ার মাঝে ও মিছিলে অংশ গ্রহন করার জন্য জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রামগড় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বিজয় শোভাযাত্রায় অংশ নেয়।
রামগড় উপজেলা ও পৌর বিএনপির শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.জসিম উদ্দিন , যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোঃ ইলিয়াস হোসেন , পৌর বিএনপির সহ-সভাপতি সুজায়েত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দিন শামীম প্রমূখ।
এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জিয়া পরিষদ,মৎসজীবি দল, তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading