জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের বৃক্ষ রোপন

প্রকাশিত: 6:25 PM , July 3, 2025

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গাছ লাগান,পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে ধারণ করে আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে বিকেলে শিমুলিয়ার শ্যামা প্রসাদ হাই স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এসময় বৃক্ষরোপণের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষায়। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগার আহ্বান জানান। এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুলিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা আব্দুল হাই আরো অনেকে।

Loading