ইসরাইলি নেতাদের প্রতি ‘কোনো দয়া’ নয় : খামেনি

প্রকাশিত: 6:35 PM , June 18, 2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার ঘোষণা করেছেন, তার দেশ ইসরাইলের শাসকগোষ্ঠীকে কোনো ‘ছাড়’ দেবে না।

তেহরান থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট খামেনি বলেন, আমাদেরকে অবশ্যই (ইসরাইলের) সন্ত্রাসী ও জায়নবাদি শাসকদের কড়া জবাব দিতে হবে। আমরা জায়নবাদিদের প্রতি কোনো দয়া দেখাব না।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন।

গত শুক্রবার থেকে ইসরাইল ইরানের পরমাণু, সামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে নজিরবিহীন বিমান হামলা চালিয়ে আসছে। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। বুধবার সকালে ইরান জানায়, তারা ইসরাইলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে পারে

Loading