সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৯টি ভারতীয় গরু আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:13 PM , June 15, 2025 সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার খাসিয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।আজ রোববার ভোররাত ৪ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খাসিয়াপাড়া এলাকা থেকে এসব ভারতীয় গরু আটক করা হয় ।সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানাগেছে, আজ ভোররাত ৪ টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির জোয়ানরা সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরে খাসিয়াপাড়া নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬৫ হাজার টাকা।সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে ৯টি গরু আটক করা হয়।আটককৃত গরু জেলা কাস্টম অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান, তিনি। শেয়ার সারা দেশবিষয়: