সাভারে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 2:57 PM , June 15, 2025 স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সাভারের বিভিন্ন স্থানে ঢাকা জেলা উত্তর ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে নানা প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল সবসময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিট পর্যায়ক্রমে সারা জেলায় গাছ রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি। শেয়ার ঢাকাবিষয়: