আশুলিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ , জুন ১, ২০২৫ নিউজ ৭১অনলাইন, আশুলিয়া (সাভার) প্রতিনিধি: আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার টংগাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম সরকার ।।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। এই দিনে সকলের জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, বিশ্বময় বয়ে যাক শান্তির বার্তা।ঈদের শুভেচ্ছা তিনি সকলের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।তিনি আরও বলেন,ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সবাই একসাথে মিলেমিশে মানবিকতা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উজ্জীবিত হই-এটাই হোক আমাদের ঈদের শপথ। পরিশেষে আমার প্রিয় সাভার ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ সকল মুসলিম ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। শেয়ার ঢাকাবিষয়: