ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরুলিয়ার ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ , জুন ১, ২০২৫ মোঃ তাইজুল ইসলাম। ইউপি সদস্য, ২নং ওয়ার্ড, বিরুলিয়া ইউনিয়ন পরিষদ, সাভার, ঢাকা ।নিউজ ৭১অনলাইন সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের বিরুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীসহ দেশবাশীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ তাইজুল ইসলাম ।পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম বলেন, সকল হিংসা বিবাদ ভুলে গিয়ে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব কুরবানী। ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব,ঈদ মানে সাম্য, ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা আর বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সকলে মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়। শুভেচ্ছা বার্তায় নাছির উদ্দিন হায়দার বিপ্লব আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। কুরবানীর ঈদ ধনী গরীব নির্বিশেষে সকলের আনন্দের বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করে বলেন পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধ ও অবিচল অব্যাহত কামনা করছি। পরিশেষে আবারো আমার প্রিয় ২নং ওয়ার্ডবাসীসহ বিরুলিয়া তথা দেশ দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক । শেয়ার ঢাকাবিষয়: