ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:28 PM , May 30, 2025 ঢাকার ধামরাইয়ে থানা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ শুক্রবার ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।ধামরাই থানা বিএনপির সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহসভাপতি ফরহাদ হোসেন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক আশিকুজ্জামান রহমান স্বপন, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু প্রমুখ। এসময় ছাত্রদল, যবুদল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। শেয়ার সারা দেশবিষয়: