রামগড়ে রূপালী ব্যাংকের গ্রাহক সমাবশে কৃষি ঋণ বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ , মে ২৬, ২০২৫

রুপালী ব্যাংকের রামগড় শাখার উদ্যোগে প্রকাশ্যে গ্রাহক সমাবেশে কৃষি ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৭ মে) সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রামগড় শাখার ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন মহা ব্যবস্থাপক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান এসএম দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপ মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার সফিকুল ইসলাম, উপ মহা ব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু ও রামগড় বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো: মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে স্থানীয় ১০ জন কৃষক-কৃষানীকে এক লক্ষ টাকা হারে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়।

Loading