যশোরের শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা : আহত- ২ স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , মে ১১, ২০২৫ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}বেনাপোল-খুলনা-মংলা রুটের বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের ড্রাইভার মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনায় কবলিত ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।রোববার (১১ মে) বিকাল ৫টার সময় এই দূর্ঘটনা ঘটে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের রেল ক্রসিংএ।স্থানীয়রা জানান, বিকাল ৫টার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনটি নাভারন রেল ক্রসিং এ আসলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১৯০৪) রাস্তা পার হওয়ার সময় ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেয়।স্থানীরা অভিযোগ করে বলেন, ঘটনার সময় ঐ স্থানের গেটম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল আসছিল। বিকেল সাড়ে ৫টার দিকে সেটা খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বিলম্বে ট্রেনটি ছাড়তে হতে পারে। এই মূহুর্তে ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: