খাগড়াছ‌ড়ি‌তে দীর্ঘ ১৫ বছর পর এক ছাত্রদল নেতার মর‌দেহ কবর থে‌কে উ‌ত্তোলন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ , মে ৯, ২০২৫

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে দীর্ঘ ১৫ বছর পর শাহ আলম না‌মের এক ছাত্রদল নেতার মর‌দেহ (কঙ্কাল) কবর থে‌কে উ‌ত্তোলন করা হ‌য়ে‌ছে। সে গর্জনতলী এলাকার বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল কালা‌মের ছে‌লে। আদাল‌তের নি‌র্দে‌শে বৃহষ্পতিবার (৮ মে) রামগড় উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম‌্যাজি‌স্ট্রেট ইসমত জাহান তু‌হিন ,ডাক্তার সৈয়দা সাদ সুলতানা ,মামলার তদন্তকারী কর্মকর্তা ,পু‌লিশ ও নিহ‌তের স্বজনদের উপ‌স্থি‌তি‌তে পৌরএলাকার মাস্টারপাড়াস্থ কেন্দ্রীয় কবরস্থান থে‌কে তার কঙ্কাল তোলা হয়।এসময় দেখ‌তে এ‌সে উৎসুক জনতা কবরাস্থা‌নে ভীড় জমায়। উপ‌জেলা সহকারী ভূ‌মি ও নির্বাহী ম‌্যাজি‌স্ট্রেট ইসমত জাহান তু‌হিন সাংবা‌দিক‌দের ব‌লেন,শাহ আল‌মের মৃত‌্যুর ঘটনা নি‌য়ে বিজ্ঞ আদাল‌তে মামলা চলমান র‌য়ে‌ছে।তাই আদাল‌তের নি‌র্দেশনা অনুযায়ী মামলার অ‌ধিকতর তদ‌ন্তের জন‌্য কবর হ‌তে তার মর‌দেহ উ‌ত্তোলন ক‌রে ডিএনএ পরীক্ষার জন‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মামলার বাদী ইসমাঈল হো‌সেন জানান,বিগত সরকা‌রের সময়‌ে মামলা করা ও ন‌্যায় বিচার পাওয়ার প‌রি‌বেশ ছিলনা।বর্তমা‌নে ন‌্যায় বিচার পাওয়ার আশায় মামলা ক‌রে‌ছি।আদালত মামলা‌টি আম‌লে নি‌য়ে অপরা‌ধীদের সনাক্ত কর‌তে তদন্ত কা‌জের জন‌্য মর‌দেহ কবর হ‌তে উ‌ত্তোলন করার নি‌র্দেশ দি‌য়ে‌ছে।
নিহ‌তের ভাই শাহীন কা‌দের ভাই হত‌্যার বিচার দাবী ক‌রে ব‌লেন,বিচা‌রের না‌মে যেন কোন নিরপরাধীকে হয়রা‌নি করা না হয়।
মামলার এজহার সূ‌ত্রে জানাযায়,জু‌য়েল না‌মে এক ছাত্রদল কর্মী‌কে ২০০৯ সা‌লের ২২ মে রা‌তে আওয়ামী লী‌গের কর্মীরা মারধর ক‌রে রাস্তায় ফে‌লে যায়।শাহ আলম ঐ ছাত্রদল কর্মী‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রি‌য়ে বা‌ড়ি‌তে ফেরার প‌থে আওয়ামী কর্মীরা শাহ আলম‌কেও নির্মমভা‌বে কু‌পি‌য়ে রে‌খে যায়। প‌রে চি‌কিৎসাধীন অবস্থায় ৪ মাস পর ২০০৯ সা‌লের ২৭ সে‌প্টেম্বর  শাহ আলম মারা যায়।

Loading