রামগড়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ , মে ৯, ২০২৫ খাগড়াছড়ির রামগড়ে সারা বিশ্বের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে।বৃহস্পিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব প্রধান আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফেজ আহাম্মদ ভূইয়া।রামগড় যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা মোজাম্মেল হক চৌধুরী’র সঞ্চালনায় অন্যেদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও রামগড় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি বাহার উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এডভোকেট কবির হোসাইন, সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেডক্রিসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিটের সদস্য করিম শাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: