ধামরাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , এপ্রিল ২৮, ২০২৫ ঢাকার ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে আজ সোমবার ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে।এই মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ফিতা কেটে উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহিন,সাইদুর রহমান ও আওলাদ হোসেন সহ কৃষি কর্মকর্তা কৃষকগন প্রমুখ। উল্লেখ,কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। শেয়ার ঢাকাবিষয়: