শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার, কেউ আটক হয়নি

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ , এপ্রিল ১৬, ২০২৫
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকার একটি ধানক্ষেত থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার আজিজুর রহমানের ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশী তৈরি আগেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম।

Loading