ধামরাইয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: 2:38 PM , March 29, 2025

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধামরাই  থানার স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল গত শুক্রবার  ধামরাই আলাদ্দিনস পার্কে   অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই পৌরসভা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবে সাধারণ সম্পাদক  নাজমুল হাসান অভি ।
এসময় আরো উপস্থিত ছিলেন , ধামরাই থানার সদস্য সচিব সুজন মাহমুদ,  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, পারভেজ পাঠান, ধামরাই পৌর যুগ্ম আহবায়ক মীর আকিব, ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভী প্রমুখ। ছাত্রদলেরসহ সকল নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Loading