আশুলিয়ায় ব্যবসায়ীকে ফাঁসাতে অপহরণের নাটক; ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: 10:56 PM , March 14, 2025

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় অন্যায়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ফাঁসাতে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অপহরণের নাটক সাজিয়ে তা ফেইসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে যাওয়ায় অপরাধ জগতের লোকজন সাদ্দাম হোসেন নামে এক প্রতিবাদী যুবককে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় জড়িয়ে কোনঠাসা করে রাখার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে । এলাকায় কোন অশুভ ঘটনা ঘটলেই সেটিতে সাদ্দাম হোসেনের নাম জড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় এলাকার অসাধু মহল ।

ভুক্তভোগী সাদ্দাম হোসেন আশুলিয়ার ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রজেক্ট পরিচালনা কমিটির সভাপতি । তিনি এলাকাবাসীর কাছে সমাজ সচেতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা ।

সাদ্দাম হোসেন জানান নিষ্ঠার সাথে ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রজেক্ট পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে যাওয়াই আমার সামাজিক ও আত্মমর্যাদার জন্য কাল হয়ে হয়ে দাঁড়িয়েছে । এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় একটি দুষ্ট চক্র সর্বসময় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমাকে নিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে । চক্রান্তের ধারাবাহিকতায় এবার একটি অপহরণের নাটক সাজিয়েও আমাকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে তবে আইন প্রশাসনের প্রতি আমার আগাদ বিশ্বাস আছে যে, চক্রান্তকারীরা অপহরণের নাটক সাজিয়ে আমাকে পুলিশী হয়রানি করায় সফল হবে না । কিন্তু আমাকে সামাজিক ভাবে হেয় করার যে চক্রান্ত চলছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এব্যাপারে আইসিটি আইনে মামলা দায়ের করবেন বলেও জানান সাদ্দাম হোসেন । মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি ।

আরো বিস্তারিত আসছে,,,,

Loading