পটিয়ায় জোর পূর্বক ওয়াল নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা ! এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 3:53 PM , March 13, 2025 চট্টগ্রাম পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পেঠান সর্দার বাড়ীর মসজিদ সংলগ্ন ফয়েজ আহমদ নামে একব্যাক্তির ক্রয়কৃত ও ভরাটকৃত ভোগ দখলীয় জায়গার মাঝখানে জোর পূর্বক পার্শ্ববতী সাততেতৈয়া গ্রামের আনোয়ার হোসেন ও এমদাদুল আলম নামে দুই ব্যাক্তি ভাড়াটিয়া লোকজন নিয়ে ওয়াল নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। এতে বাধা দেওয়ায় এ দু ব্যাক্তি ফয়েজ আহমদকে প্রাননাশের হুমকি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে এ নিয়ে তীব্র উত্তেজনা চলছে। ফলে তিনি কোন উপায়ন্তর না দেখে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিছ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ১২ মার্চ ২০২৫ ইং এ সংক্রান্তে নালিশী ভূমির দখল বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি পটিয়াকে নির্দেশ প্রদান করেন। এতে পটিয়া থানা পুলিশের উপ পরিদর্শক সমীর দে সহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশনা মোতাবেক নোটিশ জারি করেন। এতে ও প্রতিপক্ষরা ওয়াল নির্মাণ থেকে নিবৃত্ত না হয়ে ভাড়াটিয়া লোকজন নিয়ে জোর পূর্বক ওয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ফয়েজ আহমদ অভিযোগ করেন। ফলে এতে বাধা দিলেই রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জানা যায়, কুসুমপুরা ইউনিয়নের জাফর আহমদের পুত্র ফয়েজ আহমদ এর সাথে পাশ্ববর্তী সাততেতৈয়া গ্রামের মৃত ইকবাল হোসেনের দুই পুত্র আলোয়ার হোসেন ও এমদাদুল আলমের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এতে মৌরশী সূত্রে প্রাপ্ত ২১ শতক জায়গা ভরাট করে ফয়েজ আহমদ দীর্ঘদিন যাবৎ ভোগ দখলকার আছেন। এরই মধ্যে গত ৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে আনোয়ার হোসেন ও এমদাদুল আলম কাউকে কিছু না বলে তাদের ভরাটকৃত জায়গার মাঝখানে ১০/১২ জন ভারাটিয়া লোকজন নিয়ে হটাৎ ওয়াল নির্মাণ শুরু করে। এতে ফয়েজ আহমদ কোন উপায়ন্তর না দেখে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সুনির্দিষ্ট স্কেচ সহ মিছ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত নালিশি ভূমির দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সহকারী কমিশনার ভূমি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওসি পটিয়াকে নির্দেশ প্রদান করেন।ফয়েজ আহমদ জানান আমি প্রতিপক্ষের জোর পূর্বক ওয়াল নির্মাণ অপচেষ্টায় বাধা দিলে প্রতিপক্ষরা আমাকে মারধর সহ প্রাণে মারার হুমকি প্রদর্শন করে। এতে আমি নিরুপায় হয়ে গত ১৯ জানুয়ারী একটি জিডি করি। তখন পটিয়া থানার উপ পরিদর্শক রাজিব ভট্টাচার্য সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করলে ও প্রতিপক্ষ তা না মেনে জোর পূর্বক তাদের অনৈতিক কাজ চালিয়ে যায়। এখনো তারা গায়ের জোরে আমাদের ভোগ দখলীয় জায়গার উপর ওয়াল নির্মাণ করছে। এতে বাধা দিতে গেলেই সংঘর্ষের আশংকা রয়েছে বিধায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ব্যাপারে আমি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে আনোয়ার হোসেন এর কাছে জানতে তার মুঠোফোনে বার বার রিং করে ও কল রিসিভ না করায় কোন উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারে পটিয়া থানার উপ পরিদর্শক সমীর দে,র কাছে জানতে চাইলে তিনি জানান, ফয়েজ আহমদের প্রদত্ত অভিযোগ তদন্তকালে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। কেউ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার অন্যান্যবিষয়: