প্রধান উপদেষ্টার ২ জন নতুন বিশেষ সহকারী নিয়োগ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২৫ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন নতুন বিশেষ সহকারী নিয়োগ করেছেন।প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী দু’জন হলেন-শেখ মইনদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আজ এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত বিশেষ সহকারীরা উপদেষ্টাদের সহায়তা করবেন। সড়ক পরিবহন ও সেতু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ওই দুইজন বিশেষ সহকারী নিয়োগ করেন রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন শেখ মইনদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রী হিসেবে বেতন, ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। শেয়ার জাতীয়বিষয়: